বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

হিংসার বাজার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

হিংসা দেখতে এসেছি আজ
হিংসাপুরের বাজারে
হিংসা ভরা তাদের মনে
প্রজা এবং রাজারে।

সেনাপতি হিংসা করে
রাজ্যের প্রধান মন্ত্রীরে
গানের সময় হিংসা করেন
তবলা,কিবোর্ড যন্ত্রিরে।

ভাইয়ের সাথে বোনের হিংসা
চাচার সাথে ভাতিজার
ভাইয়ে ভাইয়ে হিংসা ভীষণ
দাদা-দাদী নাতি যার।

বোনের বোনে হিংসা করে
লাভটা বোনের জামাইয়ের
হিংসা লাগে বায়রা বায়রার
দ্বন্ধ বেশী কামাইয়ের।

ভাগিনা-ভাগিনী মামলা-
যে হয়, মামার সাথেতে
নানা-নানি খুন হলোরে
গভীর কালো রাতেতে।

ছেলের হিংসা পিতার ধনে
মেয়ের সাথে মায়ের
ভাবীর সাথে ননদেরও
হিংসা জায়ে-জায়ের।

নেতায় নেতায় হিংসা করে
আমজনতার মরণ হয়
পেশীশক্তি যার বেশীরে
সকল সময় তাদের জয়।

লেখক: এম.আর.মনজু

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102