শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

ফের করোনা আক্রান্ত বাহাউদ্দিন নাছিম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২৭৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দ্বিতীয়বারের মতো প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।গতকাল বুধবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।ক্ষমতাসীন দলটির এই নেতা আজ বৃহস্পতিবার রাজধানীর আরেকটি হাসপাতালে করোনা টেস্ট করতে দিয়েছেন। এর আগে করোনা টিকার দুটি ডোজ নিয়েছিলেন বাহাউদ্দিন নাছিম।এর আগে গত ১৫ সেপ্টেম্বর করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে বাহাউদ্দিন নাছিমের। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ সেপ্টেম্বর তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে প্লাজমা থেরাপিও দেয়া হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102