সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় কৃষকসহ নিহত ৪, আহত ১২

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন কৃষকসহ ৪ জন নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে চারটার দিকে পৃথক দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের কুষ্টিয়া আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।

নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৭ নং হোগলবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শশীধরপুর গ্রামের মৃত বারি দফাদারের ছেলে গাফফার (৩৮), আজিল পরামানিকের ছেলে সানোয়ার (৪০), অপর জনের নাম জাহিদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইঞ্জিনচালিত নসিমনযোগে কুমারখলীর উদ্দেশে পেঁয়াজ কিনতে যাচ্ছিলেন তিনজন কৃষক। কুমারখালীর আলাউদ্দিন নগর নামক স্থানে নসিমন-ভ্যান ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে নছিমন ও ভ্যান দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে। এতে নছিমনে থাকা তিনজন কৃষক ঘটনাস্থলেই নিহত হন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102