বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

শাহজালাল বিমানবন্দরের রেস্টুরেন্টে ৫শ মরা মুরগি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১২ জুন, ২০২১
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

বিমানবন্দর প্রতিনিধি: রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দর টার্মিনালের একটি রেস্টুরেন্ট থেকে ৫০০ মরা মুরগি উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাক থেকে এসব মুরগি জব্দ করা হয়। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার দুপুরে বিমানবন্দরের কাস্টমস ক্লিয়ারেন্স এলাকার একটি রেস্টুরেন্টের সামনে রাখা ট্রাক হতে এসব মরা মুরগী উদ্ধার করা হয়। এগুলো পাশেরওই রেস্টুরেন্টে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল।

জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র এ কাজ করছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102