সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত সঙ্গীত-চিত্র ‘ফিরে এসো বঙ্গবন্ধু’ আন্তর্জাতিক ভার্চূয়াল প্লাটফর্মে উদ্বোধন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৩২ এই পর্যন্ত দেখেছেন

জেসমিন মনসুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ‘এইচডি বাংলা’ ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের যৌথ উদ্যোগে নির্মিত বঙ্গববন্ধুকে নিয়ে সঙ্গীত-চিত্র “ফিরে এসো বঙ্গবন্ধু”-এর শুভ মুক্তির অনুষ্ঠান করলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ।

গতকাল জুম কনফারেন্সের মাধ্যমে শুভ মুক্তির এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুর রাজ্জাক। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে তিনি বলেন প্রবাসের মাটিতে আমাদের অনেক সীমাবদ্ধতা থাকা সত্বেও মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে ‘ফিরে এসো বঙ্গবন্ধু’ সঙ্গীত চিত্রটি বঙ্গবন্ধুর প্রতি আমাদের পক্ষ থেকে এক নতুন ভিন্নধর্মী অনন্য উপহার ও শ্রদ্ধাঞ্জলি। আমরা অনেক গর্বিত বঙ্গবন্ধুকে নিয়ে এই সঙ্গীত চিত্রটি সম্পন্ন করতে পেরেছি। এই সঙ্গীত চিত্রের সাথে জড়িত সকলের প্রতি আমারা অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
“ফিরে এসো বঙ্গবন্ধু” অন্যতম উদ্যোক্তা এইচডি বাংলার কর্ণধার সাইফুর রহমান ওসমানী জিতু তার বক্তব্যে বলেন বাংলাদেশ, ভারত এবং যুক্তরাষ্ট্রের শিল্পী ও কলাকুশলীদের কঠোর পরিশ্রম এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ও সংগঠনের বিভিন্ন শাখাগুলোর পৃষ্ঠপোষকতার ফসল জাতির জনককে নিয়ে আজকের এই সঙ্গীত চিত্রের পূর্ণ রূপ। স্বাগত বক্তব্যের পর পরেই কলকাতার স্বনামধন্য গীতিকার শুভদ্বীপ চক্রবর্তীর কথায় এবং কলকাতার জনপ্রিয় সঙ্গীত পরিচালক চিরন্তন ব্যানার্জির সুরে নির্মিত “ফিরে এসো বঙ্গবন্ধু” সঙ্গীত চিত্রটি সকলের উপস্থিতিতে পরিবেশন করা হয়।

বাংলাদেশ, ভারত এবং যুক্তরাষ্ট্রের সেরা কণ্ঠ তারকাদের অংশগ্রহণে “ফিরে এসো বঙ্গবন্ধু” সঙ্গীত চিত্রটি দেখে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে এই অসাধারণ গানটি দেখে আমি সত্যি আবেগ আপ্লুত হয়ে পরছিলাম। এই গানের যেই সুর তা যেকোন মানুষের মনকে আলোড়িত করবে। গানের কথায় বলা হয়েছে প্রাণের বন্ধু , মানের বন্ধু , বঙ্গবন্ধু তুমি। সত্যি অসাধারণ, এই কথা আমার মনকে ছুঁয়ে গেছে। তিনি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ও “এইচডি বাংলা” কে অশেষ ধন্যবাদ জানান এই কালজয়ী ঐতিহাসিক ভিডিওটি নির্মাণ করার জন্য। তিনি তার বক্তব্যে বাংলাদেশ সৃষ্টির পেছনে জাতির জনকের দীর্ঘ সংগ্রামের কথা এবং সারা পৃথিবীর বিবেকবান মানুষের সমর্থন আদায়ের কথা উল্লেখ করেন। তিনি বলেন, স্বাধীনতার পরে বাংলাদেশকে একটি সোনার বাংলায় পরিণত করার যে স্বপ্ন বঙ্গবন্ধুর ছিল, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনা দৃঢ়তার সাথে, সাহসের সাথে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বাংলাদেশের জনগণের আজ বাসস্থান আছে, বাংলাদেশ আজ অন্য দেশে সাহায্য পাঠায়, বাংলাদেশের নিজের অর্থায়নে আজ পদ্মা সেতু নির্মাণ করছে। প্রধানমন্ত্রীর এই নেতৃত্ব বিশ্ববাসীকে বিস্মিত করছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ এবং অন্যান্য বক্তারা “ফিরে এসো বঙ্গবন্ধু” সঙ্গীত চিত্রের ভূয়সী প্রশংসা করে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ও “এইচডি বাংলা” কে অশেষ ধন্যবাদ জানান এবং বলেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি হৃদয়গ্রাহী অনন্য উপহার। তারা বলেন এই গানের কথা, সুর, সবকিছুই অসাধারণ এবং বঙ্গবন্ধুর প্রতি যথাযত সম্মান প্রদর্শন করা হয়েছে । বঙ্গবন্ধুকে নিয়ে এই কালজয়ী গানের সৃষ্টির জন্য বক্তারা গীতিকার শুভদ্বীপ চক্রবর্তী ও সুরকার চিরন্তন ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ জানান।

“ফিরে এসো বঙ্গবন্ধু” সঙ্গীত চিত্রের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কনসুলেট নিউইয়র্কের কনসাল জেনারেল ডাঃ সাদিয়া ফয়জুন্নেসা, বাংলাদেশ কনসুলেট লস এঞ্জেলেসের কনসাল জেনারেল তারেক মোহাম্মদ, বাংলাদেশ থেকে সংযুক্ত বাংলা একাডেমীর উপপরিচালক ও বঙ্গবন্ধু গবেষক ড. আমিনুর রহমান সুলতান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ফরাসত আলী, ফোবানা চেয়ারম্যান ও ইউএসএ কমিটি ফর সেকুলার এন্ড ডেমোক্রেটিক বাংলাদেশ-এর সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাজ্য থেকে সংযুক্ত ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, বিটিভির সাবেক মহাপরিচালক বেলাল বেগ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি ফাহিম রেজা নূর, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা এম এ সালাম, কানাডা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়াঁ, সাধারণ সম্পাদক ফারহানা মীর ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার এলাহি , সাংস্কৃতিক ব্যক্তিত্ব সউদ চৌধুরী, ক্যালিফোর্নিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নজরুল আলম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রানা মাহমুদ, বঙ্গবন্ধু পরিষদ বৃহত্তর ওয়াশিংটন শাখার সভাপতি দস্তগীর জাহাঙ্গীর, বঙ্গবন্ধু পরিষদ প্যেনসিলভেনিয়ার সভাপতি আবু তাহের বীর বিক্রম, বঙ্গবন্ধু পরিষদ মিশিগানের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আহাদ আহমদ ও সদস্য লুতফুল নিয়ন, বঙ্গবন্ধু পরিষদ আটলান্টার সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান ভুঁইয়া, ড. জিনাত নবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আক্তারুল ইসলাম, প্রফেসর শাহাদাৎ হোসেন, প্যেনসিলভেনিয়া যুবলীগের সভাপতি আলিম উদ্দীন প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা ড.নাজমুল উল্লাহ ও মুমিনুল হক বাচ্চু, বঙ্গবন্ধু পরিষদ বোস্টনের উপদেষ্টা বামন দাস বসু ও আহ্বায়ক সফেদা বসু, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলেস (বাফলা) সভাপতি শিপার চৌধুরী, জালালাবাদ এসোসিয়েসন ক্যালিফোর্নিয়ার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু ও সাবেক সভাপতি আনোয়ার হোসেন রানা, বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়ার সভাপতি তৌফিক সোলেমান খান তুহিন, সিনিয়র সহসভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক জহির উদ্দিন পান্না ও সাংগঠনিক সম্পাদক জামিউল বেলাল, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা মুল ধারার রাজনীতিবিদ মোরশেদ আলম, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজিনিতিবিদ সুলতান শরিফ, সাংবাদিক ফজলুর রহমান প্রমুখ। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফায়েত চৌধুরী সংযুক্ত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102