বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

মোদিকে দাড়ি কাটার খরচ পাঠালেন চাওয়ালা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৫৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাড়ি কাটার জন্য নাপিত-খরচ বাবদ ১০০ টাকা মানি অর্ডার করেছেন মহারাষ্ট্রের এক চা বিক্রেতা। আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, একটি চিঠি দিয়ে মোদিকে ওই চা বিক্রেতা অনুরোধ করেছেন, করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গিয়েছেন, তাদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে সাহায্য করুক কেন্দ্র। লকডাউন বিধ্বস্ত পরিবারগুলিকে সাহায্য করুক ৩০ হাজার টাকা করে দিয়ে। লক ডাউনে তার নিজের ব্যবসারও ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।করোনা পরিস্থিতি এবং তদ্বজনিত লকডাউনের জেরে গত দেড় বছরে অসংগঠিত ক্ষেত্র ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মহারাষ্ট্রের বারামতির ওই চা বিক্রেতা সে কথা জানিয়ে বলেছেন, লকডাউনে প্রধানমন্ত্রী নিজের দাড়ি বাড়িয়েছেন। কিন্তু দেশের এই পরিস্থিতিতে যদি কিছু বাড়ানোর প্রয়োজন থাকে, তবে তা হল অন্যের কাজের সুযোগ। এর পাশাপাশি হাসপাতালের সংখ্যা এবং টিকাকরণের হারও বৃদ্ধি করা দরকার।বারামতির ইন্দ্রপুর রোডে একটি হাসপাতালের উল্টোদিকের রাস্তায় চায়ের দোকান রয়েছে ওই চা বিক্রেতার। মোদিকে তিনি জানিয়েছেন, পরপর দু’টি লক ডাউনে দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত দেশের মানুষের দুর্দশা ঘোচানোই প্রধানমন্ত্রীর প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102