বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সহকারী কমিশার এর বিরুদ্ধে ইজারদারকে হেনস্থার অভিযোগ ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত

যুক্তরাজ্যের ৮ অঞ্চলে আনুষ্ঠানিক খরা ঘোষণা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: দীর্ঘ সময় ধরে গরম এবং শুষ্ক আবহাওয়ার পরে দক্ষিণ, মধ্য ও পূর্ব ইংল্যান্ডে আনুষ্ঠানিকভাবে খরা পরিস্থিতি ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়েছে।

১৯৩৫ সালের পর চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ডে সবচেয়ে শুষ্কতম আবহাওয়া রেকর্ড করা হয়েছে। ওই মাসে গড় বৃষ্টিপাত হয়েছিল মাত্র ৩৫ শতাং।  ইংল্যান্ড ও ওয়েলসের কিছু অংশ চার দিনের ‘চরম গরম’ সতর্কতার মধ্যে রয়েছে। এর আগে ২০১৮ সালে ইংল্যান্ডে খরা পরিস্থিতি দেখা গিয়েছিল।

পানিমন্ত্রী স্টিভ ডাবল এক বিবৃতিতে বলেছেন, ‘পানি সংস্থাগুলো আমাদের আশ্বস্ত করেছে যে প্রয়োজনীয় সরবরাহ ব্যবস্থা এখনও নিরাপদ। শুষ্ক মৌসুমের জন্য আমরা আগের চেয়ে ভালোভাবে প্রস্তুত। তবে আমরা কৃষক ও পরিবেশের উপর প্রভাবসহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব এবং প্রয়োজনে আরও পদক্ষেপ নেব।

পরিবেশ সংস্থা যে আটটি এলাকায় খরা ঘোষণা করেছে সেগুলো হচ্ছে: ডেভন অ্যান্ড কর্নওয়াল, সোলেন্ট অ্যান্ড সাউথ ডাউনস, কেন্ট অ্যান্ড সাউথ লন্ডন, হার্টস অ্যান্ড নর্থ লন্ডন, ইস্ট অ্যাঙ্গিলা, টেমস, লিঙ্কনশায়ার অ্যান্ড নর্দাম্পটনশায়ার, এবং ইস্ট মিডল্যান্ডস।

এএফপি জানিয়েছে, পানি সংস্থাগুলো এখন সরবরাহ বজায় রাখতে প্রাক-খরা পরিকল্পনা প্রণয়ন শুরু করবে। খরা ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যবসায়ী ও জনসাধারণকে  বিচক্ষণতার সাথে জল ব্যবহার করার আহ্বান জানিয়েছে সরকার।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102