শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

আমাদের বুড়ো মা 🏞🌹 রুকন আহমেদ চৌধুরি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ২৭৯ এই পর্যন্ত দেখেছেন

আমাদের বুড়ো মায়ের গল্পটা বলি,
মহাসিং ডাং ডিং একপায়ে চলি।

সুরমার বুক চিরে আকা বাকা বেয়ে,
কৈ যানি চলে বুড়ো আনমনা হয়ে।

পথ ঘাট ফেলে মাঠ যায় অজানায়,
মনে পোষি রূপ তার শুভ কামনায়।

আগে বাড়ে পিছু ফেলে আমাদের গ্রাম,
দুই ধারে টান মারে ভাটি অভীরাম।

বর্ষায় ফোটে রূপ টইটম্বুর জলে,
ধরে মাছ দল বেধে গান গেয়ে জেলে।

হেমন্তে ধানক্ষেতে জল দেয় আনি,
কিষাণির মুখে মুখে বুড়োর কাহিনী।

লঞ্চঘাটে তাড়াহুড়া ফেরি খেয়া ঘাটে,
সুর তুলে মাঝি ডাকে পার হয়ে হাঠে।

জল যেন নয় বুকে স্তন ভরা দুধে,
স্নান করে পান করে জমি ভরে লুধে..!

ভেলা ভাসে বাশ নিয়ে তুলে কুড়েঘর,
আমাদের বুড়ো মার নেই অবসর।

রুকন আহমেদ চৌধুরি
বৃষ্টল ইংল্যান্ড

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102