বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ

শেয়ারবাজারে মূলধন কমেছে ১৮ হাজার কোটি টাকা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২৯২ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর পতন হয়েছে। এ সময় বাজার মূলধন কমেছে ১৮ হাজার ৮২ কোটি ৯৬ লাখ ৯১ হাজার টাকা।

শনিবার (৩০ জুলাই) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গেলো সপ্তাহের শেষে ডিএসইতে বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৯২ হাজার ১১৩ কোটি ৭ লাখ ৭৪ হাজার টাকা। সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩ হাজার ১১৯ কোটি ৪ লাখ ৬৬ হাজার টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১১ হাজার ৫ কোটি ৯৬ লাখ ৯১ হাজার টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৩১ হাজার ৫১৯ কোটি ৩৭ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন সিএসইতে বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ২৪ হাজার ৪৪২ কোটি ৩৬ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন কমেছে ৭ হাজার ৭৭ কোটি টাকা। 
দুই স্টক এক্সচেঞ্জে বা পুরো শেয়ারবাজারে বাজার মূলধন কমেছে ১৮ হাজার ৮২ কোটি ৯৬ লাখ ৯১ হাজার টাকা।
 
ডিএসইতে গেলো সপ্তাহে ৩ হাজার ১৬৯ কোটি ১৯ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৭৭০ কোটি ৬৬ লাখ ২৪ হাজার টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৮০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৩৬ পয়েন্ট কমে ১ হাজার ৩০৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৫ পয়েন্টে।

গেলো সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৬৮টির, দরপতন হয়েছে ২৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে ৭৮ কোটি ৭৮ লাখ ৬৫ হাজার টাকা লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬১ কোটি ৫২ লাখ ৩ হাজার টাকা।

সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৯৭ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২২১ পয়েন্ট কমে ১০ হাজার ৫৪২ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২৮৫ পয়েন্ট কমে ১২ হাজার ৯৬৬ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে ৬২টির দর বেড়েছে, ২৬১টির দর কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত রয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102