বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশিসহ ১৫৬ প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার একটি নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে ৬২ জন বাংলাদেশিসহ ১৫৬ জন অবৈধ অভিবাসী কর্মীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। দ্য স্টার মালয়েশিয়ার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার রাত ১১টার দিকে সাইবারজায়া এলাকায় অভিযান চালিয়ে ৬২ বাংলাদেশিসহ ১৫৬ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ বলেন, ১২ নারী ও দুই শিশু মোট ২০২ জনকে ধরতে সেখানে অভিযান চালানো হয়। তারা সবাই ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার ও ভারতের নাগরিক। শেষ পর্যন্ত ১৫৬ জনকে আটক করা হয়েছে।আটককৃতদের মধ্যে ৬২ জন বাংলাদেশি, ইন্দোনেশিয়ান ৪২ জন, মিয়ানমারের ২৯ জন, নেপালের ২০ জন, পাকিস্থান ও ভারতের একজন। তাদের সবার বয়স ৪ থেকে ৫০ বছরের মধ্যে। এদের কারো কাছেই বৈধ ভ্রমণ এবং শনাক্তকারী দলিল ছিল না, যোগ করেন তিনি।দাতুক খায়রুল দাযাইমি দাউদ বলেন, এই লোকগুলো যেখানে বসবাস করছিলেন সেখানে অবৈধ সংযোগের মাধ্যমে পানি এবং বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। তিন মাস ধরে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্স, জাতীয় নিবন্ধকরণ বিভাগ এবং পুলিশ সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়েছে।অভিযানের পর সাংবাদিকদের দাতুক খায়রুল দাযাইমি দাউদ বলেন, করোনার সংক্রমণ রোধে নির্মাণ শ্রমিকরা এসওপি অনুযায়ী কাজ করছেন কিনা তা নিশ্চিত করতেই এ অভিযান। কিন্তু দেখা গেছে, তাদের অধিকাংশের কাছেই করোনা পরীক্ষার কাগজপত্র নেই।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102