মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে বিপ্লব কুমার এর পদোন্নতি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২৮৫ এই পর্যন্ত দেখেছেন

মোঃ শফি মাহমুদঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি বিসিএস ২১তম পুলিশ ব্যাচের কর্মকর্তা।

কিশোরগঞ্জ জেলার এ কৃতি সন্তান বিপ্লব কুমার সরকারের জনবান্ধব ও জনপ্রিয় পুলিশ কর্মকর্তা হিসেবে খ্যাতি রয়েছে। ২০১৯ সালের ১৩ জুন ডিএমপি থেকে তাকে রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়। সেখানে যোগদানের আগে ২০১৩ সালের ৭ এপ্রিল ২০১৯ সালের জুন পর্যন্ত ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হিসেবে দক্ষতার সঙ্গে তদায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় রেকর্ড ২৮ বার শ্রেষ্ঠ উপ-কমিশনার (ডিসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন বিপ্লব কুমার সরকার।

এছাড়া ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের সর্বোচ্চ পুরস্কার দুবার বিপিএম ও একবার পিপিএম পেয়েছেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102