শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

প্রেসক্লাবের সামনে গায়ে আগুন দেয়া আনিস মারা গেছেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: কোটি টাকা পাওনা আদায়ে ব্যর্থ হওয়ায় ক্ষোভে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আনিসকে বাঁচানো গেল না।

আজ মঙ্গলবার (৫ জুলাই) ভোর ছয়টার দিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ খবর নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন।

এর আগে প্রসাধন সামগ্রী প্রস্তুতকারী কোম্পানি হ্যানোলাক্সে বিনিয়োগ করা টাকা ফেরত না পেয়ে সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন আগুন নেভানোর পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেসময় কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছিলেন, মুখমণ্ডলসহ শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102