শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

তেতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৮৩ এই পর্যন্ত দেখেছেন

তেতুলিয়া সংবাদদাতাঃ  পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গরুর মৃত্যুতে এলাকায়  ক্ষোভ বিরাজ করছে । রবিবার সকালে তেঁতুলিয়া সদর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, তেঁতুলিয়া সদর ইউনিয়নের একটি মাঠে বাধা অবস্থায় ঘাস খাচ্ছিলো গরুটি। এমন সময় মাঠের উপর দিয়ে বাঁশের খুটিতে ঝুলানো কভার বিহীন বিদ্যুতের তার ছিড়ে গরুটির উপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুটি মৃত্যু বরণ করে। 

গরুর মালিক স্থানীয় কাজীপাড়া গ্রামের  কাজী মকসেদুর রহমান জানান, সিমেন্টের  তৈরি বা শক্ত খুঁটি ব্যবহার না করে সাধারণ বাঁশের খুঁটি দিয়ে অবৈধভাবে সংযোগ টানার কারনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুটি মারা যায়। এসব অবৈধ সংযোগের কারণে মানুষেরও প্রাণহানির ঘটনা ঘটতে পারতো। 

স্থানীয় বাসিন্দা আল মুজাহিদ বলেন, এ ধরনের দুর্ঘটনায় এর আগে মানুষ মারা গিয়েছিল; এবার গরু মারা গেল। স্থানীয় বিদ্যুৎ অফিসের লোকজন টাকা খেয়ে অবৈধভাবে বাঁশের খুঁটিতে করে বাসা বাড়ীতে বিদ্যুতের লাইন সংযোগ দিচ্ছে যার কারণে এসব দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, পুরো তেঁতুলিয়ায় এরকম অবৈধ লাইন ভুরি ভুরি। অথচ বিদ্যুৎ অফিসের লোকজন ঠুনকো কারণে গ্রাহককে হয়রানি করে। দুই মাসের বিল বকেয়া থাকলে এবং তাদেরকে ঘুষ না দিলে মোবাইল কোর্ট ডেকে জরিমানা আদায় সহ মামলা করে। স্থানীয় আবাসিক প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মার স্বেচ্ছাচারিতা এখন চরমে উঠেছে। তার আচার-আচরণে মানুষ অতিষ্ঠ। তার বিরুদ্ধে যে কোন সময় জনগণ ফুঁসে উঠতে পারে।

এ বিষয়ে তেঁতুলিয়া বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মার সাথে কথা বলতে তার মুটোফোনে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102