বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা, ১৫ দেশে মাংকিপক্স

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ মে, ২০২২
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক  ডেস্ক: এবার অস্ট্রিয়ায় মাংকিপক্স রোগী শনাক্ত হয়েছেন। এর আগে ইসরায়েল ও সুইজারল্যান্ডে মাংকিপক্স শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫টি দেশে এ রোগ ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আরও বহু দেশে এ রোগ সংক্রমিত হতে পারে।

তবে সোমবার (২৩ মে) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, বিশ্বের অনেক দেশে গুটি বসন্তের টিকা সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।

মাংকিপক্স প্রথম শনাক্ত হয় যুক্তরাজ্যে। এরপর স্পেন, জার্মানি, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি ও সুইডেনেও রোগটি শনাক্ত হয়।

ইউরোপসহ কানাডা ও অস্ট্রেলিয়ায় ৮০ জনের বেশি লোকের মাংকিপক্স শনাক্ত হয়। সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার পশ্চিম ও মধ্যাঞ্চলে মাংকিপক্সে আক্রান্ত হাজারো রোগী শনাক্ত হলেও ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোয় এত দিন এর প্রাদুর্ভাব দেখা যায়নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102