বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

যুক্তরাজ্যের গির্জায় গুলি, নিহত ১

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২৪২ এই পর্যন্ত দেখেছেন
যুক্তরাজ্যের স্থানীয় সময় রবিবার দুপুরে একটি গির্জায় গুলি চালায় এক বন্দুকধারী

যুক্তরাজ্য  অফিস: এবার যুক্তরাজ্যের একটি গির্জায় গোলাগুলির ঘটনা ঘটেছে। বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (১৫ মে) দুপুরে একটি অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধদের একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যদের হাসপাতালে নেয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তার নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। কী উদ্দেশ্যে তিনি হামলা চালিয়েছেন সেই বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলো শহরের একটি সুপার মার্কেটে এক বন্দুকধারী হামলা করে। ঘটনাস্থলেই ওই বন্দুকধারীকে আটক করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102