বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ন্যাটোর সদস্য হতে শিগগিরই আবেদন করবে ফিনল্যান্ড

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৭২ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: শিগগিরই পশ্চিমা সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) সদস্য হতে আবেদন করবে বলে জানিয়েছে ফিনল্যান্ড।

রোববার দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিসতো এ খবর নিশ্চিত করেন।

নিনিসতো বলেন, সরকারের পররাষ্ট্রনীতি কমিটির সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ন্যাটোর সদস্যপদ পেতে আবেদন করবে ফিনল্যান্ড। পুতিনকে তিনি বিষয়টি আগেই অবহিত করেছেন।

এছাড়া ন্যাটোতে যোগ দিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুতির কথাও জানিয়েছেন ফিনিশ প্রেসিডেন্ট। কারণ নর্ডডিক দেশটির ন্যাটোতে যোগ দেয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছে আংকারা। ন্যাটো সদস্য হিসেবে এই আবেদনে ভেটো দিতে পারে তুরস্ক।

তুরস্কের বিষয়ে নিনিসতো বলেন, আমাদের পরিষ্কার জবাব দরকার। সমস্যাটি তুলে ধরতে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে নতুন করে আলোচনায় আমি প্রস্তুত। এ বিষয়ে কোনো অস্পষ্টতা রাখা যাবে না।

তবে এই সামরিক জোটে যোগ দিতে কোনো বাধার মুখে পড়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন ফিনিশ প্রধানমন্ত্রী। আর নিনিসতো বলেন, ন্যাটো সদস্য হলেও রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। কারণ রাশিয়ার সঙ্গে আমাদের বিশাল স্থল ও সমুদ্র সীমান্ত রয়েছে। এই ভৌগোলিক সম্পর্ক পরিবর্তন করে দিতে পারবে না ন্যাটো।

এর আগে, শক্তিশালী ৩০ দেশের জোট ন্যাটোতে যদি ফিনল্যান্ড যোগ দেয়, তবে তা বড় ধরনের ভুল হবে বলে মন্তব্য করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। সূত্র: বিবিসি ও রয়টার্স।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102