মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

চুলের যত্নে দারুণ কাজ করে পাকা পেঁপে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডিটিভি  ডেস্ক:  নারী কিংবা পুরুষ সবার ক্ষেত্রেই চুল সৌন্দর্যের একটি অংশ হিসেবে কাজ করে। কিন্তু নানা ব্যস্ততার কারণে চুলের সঠিক পরিচর্যার অভাবে আমরা প্রতিদিনই হারাচ্ছি আমাদের চুল।

বৈরী পরিবেশে অতিরিক্ত তাপমাত্রা, ধুলাবালি কিংবা বৃষ্টির প্রকোপে চুল প্রতিনিয়ত হয়ে উঠছে মলিন ও নির্জীব। তবে এই সময়টায়ও চুল রেশমি ও ঝলমলে রাখতে ব্যবহার করতে পারেন মাত্র একটি ফল।

ঘাম আর বাতাসের আর্দ্রতা থাকায় এ সময় চুল অনেকটাই নেতিয়ে পড়ে। চুল হয়ে ওঠে রুক্ষ। এ সমস্যায় চুল ঝরে পড়ার মাত্রা বাড়ে। ফলে আমাদের চুলের ঘনত্ব কমতে শুরু করে। এমন পরিস্থিতিতে চুলের যত্নে দারুণ কাজ করে পাকা পেঁপে।

ত্বকের যত্নের পাশাপাশি চুলের সুরক্ষায়ও সমান কার্যকরী পাকা পেঁপে। রুক্ষ চুল কোমল ও মসৃণ করে তোলার পাশাপাশি চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করতে পারে এই পাকা পেঁপে।

বিশেষজ্ঞরা বলছেন, চুল পড়া ঠেকাতে কিংবা নতুন চুল গজাতে দারুণ কাজ করে পাকা পেঁপে। যারা খুশকি সমস্যায় ভুগছেন, তারাও চুলের যত্নে পাকা পেঁপে ব্যবহার করতে পারেন। কারণ, পাকা পেঁপের বীজে থাকে অ্যান্টিফাঙ্গাল উপাদান। এই উপাদান স্কাল্পের ফাঙ্গাল ইনফেকশন দূর করে। এর ফলে খুশকি দূর হয় সহজেই।

চুলের যত্নে পাকা পেঁপে ব্যবহার করার জন্য তৈরি করে নিতে পারেন একটি ম্যাজিকেল হেয়ার প্যাক। বাড়িতে এই হেয়ার প্যাক তৈরি করতে আপনার প্রয়োজন হবে পাকা পেঁপে ১/২ কাপ, নারকেলের দুধ ১ কাপ, মধু ১ চা-চামচ, পেঁপের বীজ ১ চামচ। সব উপকরণ একটি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন।

এই হেয়ার প্যাক মাথার ত্বক ও সম্পূর্ণ চুলে লাগিয়ে অপেক্ষা করুন চুল শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। প্যাকটি ব্যবহারের পর অবশ্যই চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

চুল ধোয়ার পর ৩০ লিটার এক বালতি পানিতে ১ কাপ গোলাপের পানি মিশিয়ে মাথার চুল আবার ভালো করে ধুয়ে নিন। এটি ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করবে। চুল ধোয়ার পর ভালো করে চুল শুকিয়ে নিলে নিজেই অনুভব করুন চুলের নতুন চমক।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102