শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লেনদেন আড়াই মাস পর ১২’শ কোটি টাকা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ মে, ২০২২
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক  ডেস্ক: ঈদুল ফিতর পর প্রথম কার্যদিবসে পতন হলেও দ্বিতীয় ও তৃতীয় কার্যদিবসে উত্থান হয়েছে পুঁজিবাজার। সোমবার পুঁজিবাজারের প্রধান সূচক বেড়েছে। সূচকের সাথে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আড়াই মাস পর ১২’শ কোটি টাকার ঘরে উঠেছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ২০৮ কোটি ৩১ লাখ টাকার। যা দুই মাস ২৩ দিন বা ৫০ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি আজকের চেয়ে বেশি অর্থাৎ ওই দিন এক হাজার ২১৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৯৮ দশমিক ০৮ পয়েন্টে।

ডিএসইতে ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৭৭টির এবং ৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তে আজ ৩১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102