বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

আজও পতন হয়েছে দেশের পুঁজিবাজারে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২৫২ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক  ডেস্ক: আগের কার্যদিসের ধারাবাহিকতায় আজও পতন হয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের প্রধান সূচক কমেছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেন এবং অধিকাংশ কোম্পানির শেয়ার দরও কমেছে।

আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৪.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৭৪ দশমিক ০৭ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৩২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ২৪ কোটি ৫১ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৫৭ কোটি ৪৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩৩৭টির এবং ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

দেশের অপর পুঁজিাবাজর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102