শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

পশ্চিমাদের দেয়া বিপুল পরিমাণ অস্ত্র ধ্বংস করে দিল রাশিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের উত্তর-পূর্ব দিকে অবস্থিত একটি অস্ত্রাগার ধ্বংস করে দিয়েছে তারা। 

সেই অস্ত্রাগারে ছিল ইউক্রেনের সেনাদের বিপুল পরিমাণ মজুদকৃত অস্ত্র। সঙ্গে ছিল পশ্চিমাদের পাঠানো অস্ত্রও।

এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ বলেন, ২২ মার্চ সন্ধ্যায় সমুদ্র থেকে উচ্চক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র ওরজিভ গ্রামে অবস্থিত একটি অস্ত্রাগারে আঘাত হানে। যা রিভনে শহর থেকে ১৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এ হামলার ফলে, বিশাল একটি অস্ত্রাগার ধ্বংস হয়েছে। এই অস্ত্রাগারে ইউক্রেনের সেনাবাহিনী ও পশ্চিমাদের পাঠানো বিপুল পরিমাণ অস্ত্র ছিল। 

তবে রাশিয়ার এ দাবি কতটুকু সত্য সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

এর আগে সোমবার রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছিল, রিভনে শহরের নোভা লায়োবোমারকায় অবস্থিত একটি সেনা ঘাটিতে ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত করে। 

পরবর্তীতে ইউক্রেনের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, দুটি ক্ষেপণাস্ত্র সেনা ঘাটিতে আঘাত করেছে।

সূত্র: সিএনএন

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102