শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো দল নেই—- মীর হেলাল উদ্দীন এমপি পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন

রানীশংকৈলে ভারতীয় গরু সহ ৫ চোরাকারবারী আটক 

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২৫৪ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগায়ের রানীশংকৈলে পুলিশ অভিযান চালিয়ে ৫ চোরাকারবারি সহ ভারতীয় গরু উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ১২ মার্চ ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে ভারত থেকে আনা ১০টি গরু উদ্ধার সহ ৫ জন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই এরশাদের নেতৃত্বে একদল টহল পুলিশ গত কাল ভোর ৬ টা পর্যন্ত উপজেলার মীরডাঙ্গী মধ‍্যপাড়ায় অভিযান চালিয়ে কাশেম আলীর পুত্র আঃ আজিজের বাড়ি থেকে ০৮টি ভারতীয় অবৈধ গরু, শুকুর আলীর বাড়ী থেকে ১ টি, মীরডাঙ্গী বাজারের আঃ রহমানের পুত্র আবুল খায়েরের বাড়ি থেকে ১ টি সহ মোট ১০টি গরু উদ্ধার করেছে।ঘটনার সাথে জরিত থাকায় চন্দন চহট ধক্করা গট্টি গ্রামের গিয়াস উদ্দীনের পুত্র সাইদুল ইসলাম(৫০), মীরডাঙ্গী বাজারের আঃ রহমানের পুত্র আবুল খায়ের (৩৪), একই এলাকার কাশেম আলীর পুত্র আঃ আজিজ (৬০), শুকুর আলীর পুত্র জাহাঙ্গীর আলী (৪৫) ও জামাল উদ্দীন কে আটক করেছে পুলিশ।

থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বিষয়টি নিশ্চত করে তিনি বলেন, বিষয়টি নিয়ে মামলার প্রক্রিয়া চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102