বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

যশোরে পূর্ব শত্রুতার জেরে মটর পার্টস ব্যবসায়ী ছুরিকাঘাত  

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

যশোর সংবাদদাতা: যশোরে পূর্ব শত্রুতার জেরে হাফিজুর রহমান (২১) নামে মটর পার্টস ব্যবসায়ী এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। শুক্রবার সকালে মনিহার সিনেমা হলের সামনের সেলুনে এ ঘটনা ঘটে।

শহরের পশ্চিম বারান্দিপাড়ার সোনা মিয়ার ছেলে হাফিজুর। আহতের পরিবারের দাবি- শহরের আলোচিত সন্ত্রাসী গোল্ডন সাব্বির, হ্যাপি ও হুরাইরা মিলে তাকে ছুরিকাঘাত করেছে। তাকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

আহতের ভাবী হাসি বেগম অভিযোগ করেন, হাফিজুর সকালে মনিহার সিনেমা হলের পশ্চিম পাশ্বের গলির দৃপ্তি সেলুনে যান চুল কাটাতে। এসময় যশোর শহরের বহুল আলোচিত সন্ত্রাসী গোডেন সাব্বির, হ্যাপি ও হুরাইরাসহ আরো কয়েকজন সন্ত্রাসী তার উপর হামলা করে। এসময় সন্ত্রাসীরা তার বুকে ও বাম পাশের পাজরে ছুরি মেরে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহিনুর রহমান সোহাগ বলেন, হাফিজুরের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযানে শুরু করেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102