শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

লজ্জাবতী ……………..রাজলক্ষ্মী মৌসুমী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫০ এই পর্যন্ত দেখেছেন

মরীচিকা ভরা পৃথিবীতে —-
লজ্জা, ভয়, ঘৃণা এই তিনে মিলে মিশে গেছে মাটিতে।
সোনার হাতে সোনার কাঁকন ,
কোথায় গেলো সেই বাঁধন।
মিলাতে পারিনা আর তেতো বাসে,
বিশ্ব জুড়ে খুঁজে ফিরি লজ্জাবতীর আশে।
নম্রতা ও মিষ্টতায় সমাজ, সংসার হাসে।
কটু কথা হাওয়ায় উড়ে উড়ে—–
বদনামের ভান্ডার উপচে পরে।

কি-ইবা হবে লেখাপড়ায়
মানুষ ঘুরে বেড়ায় পাড়ায় পাড়ায়।
বড় ছোট নাই ব্যবধান,
-ছন্নছাড়া জীবন গড়েই চারদিকে বিষ ছড়ান।
ত্রাসের জীবন গড়েই তারা থাকতে নাহি বাঁধা।।
দুর্নীতির পচন গ্রাসে ধাঁধার আসন পাতা।
জীবন যখন ছিলো মোদের
লজ্জাপতির মতো।

যেমনি করে পরশ পেয়ে চুপসে যায় নুয়ে,
তেমনি ছিলো আগের জীবন লজ্জাবতীর মতো।
সেই জীবনে ফিরে যেতে হয়তো —-
আবার জন্ম নিতে। হবে।।।।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102