রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

একশ’ টাকার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: একশ’ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১০৬তম ড্র অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার ঢাকার বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ ড্র পরিচালিত হয়।


এবারে প্রথম পুরস্কার জিতেছে প্রত্যেক সিরিজের ০১২১৮৪১ নম্বর। দ্বিতীয় পুরস্কার বিজয়ী ০৬৫০৭৭৫ নম্বর।


একক সাধারণ পদ্ধতি তথা প্রত্যেক সিরিজের একই নম্বরে ড্র পরিচালত হয়। এবারে ৬৭টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট তিন হাজার ৮২টি নম্বর পুরস্কারের যোগ্য বিবেচিত হয়েছে।


প্রাইজবন্ডের ড্রয়ে তৃতীয় পুরস্কার জিতেছে- ০৩৩০৪৯২ ও ০৭২৮৪০৮ নম্বর। চতুর্থ পুরস্কার বিজয়ী নম্বর দুটি হলো- ০৬১৯৫২৯ ও ০৮৯৪৪২০।

আর পঞ্চম পুরস্কার বিজয়ী প্রত্যেক সিরিজের ৪০টি নম্বর হলো- ০০০৯৬৪৬, ০১৮৫৫৮০, ০৩৪২৯৩৩, ০৬২২২২২, ০৭৫০০৮৯, ০০২৯৪৭০, ০২১৮৩৯৭, ০৩৬৪১৯৯, ০৬২৫০০৫, ০৭৫২০১১, ০০৩৭৬০২, ০২৫৪২৬৯, ০৪৭৭৬৬৩, ০৬২৫৭৪৭, ০৭৮৮৮৫০, ০০৫৮৩৭১, ০২৬০৩২৮, ০৫০৩৬২৬, ০৬৭৪০০৩, ০৮২৮৫১৪, ০১২৮৫৫৯, ০২৬৯০২৫,
০৫১৪৯৬৫, ০৬৭৮৯৮২, ০৮৪৫৮৫২, ০১৩০২০৯, ০২৭১২৬১, ০৫৫৯৬৬৩, ০৬৮৮৮৯৫, ০৮৫০৩৭৭, ০১৩৮৪৪০, ০২৭১৩৭২, ০৫৮৭৬০৬, ০৭১২১৬১, ০৯১১৬০৯, ০১৫৯৪৬৪, ০৩২৯৮৭৬, ০৫৯৩২৭৮, ০৭২৩৩৩৪ ও ০৯২০২৪৯।
প্রাইজবন্ডে প্রথম পুরস্কার বিজয়ী সিরিজের প্রত্যেকে ৬ লাখ টাকা পান। দ্বিতীয় পুরস্কার বিজয়ীদের দেওয়া হয় ৩ লাখ ২৫ হাজার টাকা করে। ৩য় পুরস্কার বিজয়ীরা এক লাখ টাকা এবং চতুর্থ পুরস্কার বিজয়ী পান ৫০ হাজার টাকা করে। আর পঞ্চম পুরস্কার বিজয়ীদের ১০ হাজার টাকা করে দেওয়া হয়। প্রাইজবন্ডের পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড একই পুরস্কার পেয়ে থাকে। এতে করে সিরিজ সংখ্যা বাড়লে পুরস্কারের সংখ্যা বাড়ে।


প্রতি তিন মাস অন্তর মাসের শেষ কর্মদিবসে প্রাইজবন্ডের ড্র পরিচালিত হয়। ১৯৯৯ সালের জুলাই থেকে প্রাইজবন্ডের পুরস্কারের অর্থের ওপর ২০ শতাংশ হারে উৎসে আয়কর কাটা হচ্ছে।শেয়ার করুন

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102