শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

বইমেলায় আসছে জাফর ফিরোজের ‘আবছায়া’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: বার্লিনজয়ী চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজের লেখা ‘আবছায়া’ এবারের আসন্ন অমর একুশে বইমেলায় আসছে। প্রকাশ করছে গানের খেয়া প্রকাশন। আবছায়া মূলত গীতিকাব্য।

জাফর ফিরোজ বলেন, এবারের একুশে বইমেলায় আমার একটি বই আসছে। বইয়ের নাম ‘আবছায়া’। এটি আমার নির্জন এককের গান। চারটি অধ্যায়ে বইটিকে সাজানো হয়েছে। জীবন, মা-বাবা, দেশ, ইসলাম ও সমাজ। এই বইয়ে ৮২টি গীতিকবিতা থাকছে।

জাফর ফিরোজ একাধারে চলচ্চিত্র পরিচালক, লেখক এবং উপস্থাপক। তার নির্মিত বাংলাদেশের প্রথম ডিজিটাল শিশুতোষ চলচ্চিত্র ‘দূরবীন’। তিনি তার কাজের জন্য পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার। ইন্টারন্যাশনাল ফিল্ম ফোরাম (আইএফএফ) এর সদস্য হিসেবে বর্তমানে তিনি কাজ করছেন আন্তর্জাতিক অঙ্গনে।

বাংলা সাহিত্যে অধ্যয়ন শেষ করে চলচ্চিত্রের পাঠ নিয়েছেন মুম্বাই থেকে। চলচ্চিত্রে মাস্টার্স শেষ করে এখন চলচ্চিত্র বিষয়ে উচ্চতর গবেষণা করছেন। তার প্রকাশিত প্রথম শিশুতোষ গ্রন্থ ‘খুকী ও প্রজাপতি’। ‘সালাম লিখেছে মা’ তার লেখা একটি সুপরিচিত দেশাত্মবোধক গান। গানটি জাতিসংঘের ছয়টি ভাষায় গাওয়ার পর ব্যাপক সাড়া ফেলেছে। ‘আবছায়া’ তার প্রথম গীতিকাব্য।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102