বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

শীতের সবজি দিয়ে কিভাবে ব্রেড রোল বানাবেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৪০০ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: দুধ দিয়ে বেশ ঘন করে বানানো চা বা কফির সাথে তেলেভাজা হলে মন্দ হয় না। আপনার পরিবারে কোনও খুদে সদস্য থাকলে তাকেও বানিয়ে খাওয়াতে পারেন এটা। দেখুন কীভাবে বানাবেন ব্রেড রোল।  

উপকরণ

পাউরুটি (৪-৫ টুকরো), আলু সেদ্ধ করে চটকানো (মাঝারি মাপের ২টি আলু), পেঁয়াজ কুচি (১টি), ক্যাপসিকাম কুচানো (২ টেবিল চামচ), গাজর কুচানো (২ টেবিল চামচ), মরিচ কুচি (১/২ চা চামচ), ধনেপাতা কুচানো (১ চা চামচ), আদা-রসুন বাটা (১ চা চামচ), লবন (স্বাদমতো), মরিচ গুঁড়া (১/২ চা চামচ), গোলমরিচ গুঁড়া (১/২ চা চামচ), চাট মশলা (১/২ চা চামচ), ব্রেড ক্রাম্বস (১ কাপ), তেল (ভাজার জন্য)।

পদ্ধতি

প্রথমে পাউরুটির ধারে থাকা খয়েরি অংশ কেটে নিন। এবার তা হাত দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিয়ে একটা বড় বাটিতে রাখুন। তাতে সেদ্ধ আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, কাঁচা মরিচ, লবন, চাট মশলা, গোলমরিচ, মরিচ গুঁড়ো, আদা-রসুন বাটা, ধনেপাতা কুচি দিয়ে দিন ভালো করে মেখে নিন। এবার তা চপের আকারে গড়ে নিন। তারপর তার গায়ে ব্রেডক্রাম্ব দিয়ে কোটিং তৈরি করে রাখুন। এবার কড়াইতে তেল গরম করুন। ব্রেড রোলগুলো দিয়ে সোনালি করে ভেজে নিন। সস আর স্যালাডের সাথে পরিবেশন করুন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102