মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ইতালিতে একদিনে ১ লাখের বেশি করোনায় আক্রান্ত, মৃত্যু ১৫৬

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৪১২ এই পর্যন্ত দেখেছেন

জমির হোসেন, ইতালি থেকে: ইতালিতে আবারও করোনার ভয়াবহ হানা। বৃহস্পতিবার একদিনে দেশটিতে ১ লাখ ২৬ হাজার ৮৮৮ জন নতুন করে করোনায়  আক্রান্ত হয়েছেন।

এদিন মৃত্যু হয় ১৫৬ জনের। ২৯ ডিসেম্বরের তুলনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে আক্রান্ত বেশি হলেও মৃত্যুর সংখ্যা তেমন বাড়েনি।

এর আগে বুধবার ৯৮ হাজার ২০ জনের করোনা শনাক্ত হয়। মৃতু হয় ১৩৬ জনের। করোনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৫২ জনের।

এখনও দেশটিতে সব কিছু স্বাভাবিক ভাবে চলছে। ধারনা করা হচ্ছে এভাবে করোনা বিস্তার লাভ করলে যেকোনো মুহুর্তে লকডাউন দিতে পারে দেশটির সরকার।

তবে সরকারি ভাবে লকডাউন দেওয়ার কোন আভাস এখনো পাওয়া যায়নি।

দেশটিতে প্রাণঘাতী এ মহামারি শুরু থেকে এ পর্যন্ত ৫৯ লাখ ৮১ হাজার ৪২৮ জন আক্রান্ত হয়েছেন।

করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৩৭ হাজার ২৪৭ জনের। সুস্থ হয়েছে ৫০ লাখ ৬৪ হাজার ৭১৮ জন।

জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সরকার সজাগ দৃষ্টি রাখছেন এবং যানবাহনে চলাচলের উপর কঠোর স্বাস্থ্যবিধি জোরদার করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102