বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

মৌলভীবাজার মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম বিজয়ী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৪৪১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ২০টি ইউনিয়নে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ।

চতুর্থধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার গুরুত্বপূর্ণ মোস্তফাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. তাজুল ইসলাম (তাজ) বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মোস্তফাপুরে মোট ভোটারসংখ্যা ১৮ হাজার ২১৫। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ২২৫ এবং নারী ভোটার ৮ হাজার ৯৯০ জন। মোট ভোটকেন্দ্র ৯টি।

এই ১১ নং মোস্তফাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়েছেন মো. আব্দুর রহিম (স্বতন্ত্র), মো. তাজুল ইসলাম, (স্বতন্ত্র) তোফায়েল আহমেদ (স্বতন্ত্র), মো. খসরু আহমেদ (আওয়ামী লীগ)।

আজ রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ। শীত উপেক্ষা করে দলে দলে নারী-পুরুষেরা ছুটেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে। উৎসবে পরিণত হয় এই ইউপি নির্বাচন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102