বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

মৌলভীবাজারে চলছে ভোট গণনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার ১২ টি ও রাজনগর উপজেলার ৮ ইউনিয়নে সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষে চলছে গণনা।

২৬ ডিসেম্বর রোববার চতুর্থ ধাপে মৌলভীবাজার সদর উপজেলায় ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬১ জন, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে ৫৬৯ প্রতিদ্বন্ধিতা করছেন।

অপরদিকে রাজনগর উপজেলায় ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে ৪২০ জন প্রতিদ্বন্ধিতা করছেন। ২০ ইউনিয়নে মোট প্রার্থী সংখ্যা ১০৮৩ জন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১২টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৯ হাজার ১৬৯ জন ও রাজনগর উপজেলার ৮ ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৭০১ জন। মোট কেন্দ্র সংখ্যা রয়েছে ১৯১টি।


শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়া র‌্যাব, বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে নির্বাচনী এলাকায়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102