বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৪০ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার বড় পতনে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা বেড়েছে।

রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭২.৭৩ পয়েন্ট কমে ৬  হাজার ৬২৯.৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। 

ডিএসইতে আজ ৮৮৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৩ কোটি ৮৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮০১ কোটি ৭৮ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৭টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৩০০টির এবং ৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে ৫৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102