বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

ডিএসইতে লেনদেন বেড়েছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৩১৩ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৬৫.৫৬ পয়েন্ট হারিয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ২.১৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৮১৪ কোটি ৬৬ লাখ ১২ হাজার ৪৯  টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৭৩৩ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৮১৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২.১৯  শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৬৫ দশমিক ৫৬ পয়েন্ট বা ২ দশমিক ৪১ শতাংশ কমে ৬ হাজার ৭০২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ২৯৫টির। আর ৫টির দাম ছিল অপরিবর্তিত।

খাতভিত্তিক লেনদেন: গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে সাধারণ বিমা খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৫ শতাংশ অবদান রয়েছে এই খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে বিবিধ খাতে ১৪.৪ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ব্যাংক খাতে ১৩.২ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ফার্মা খাতে ১০.৫ শতাংশ, বস্ত্র খাতে ৬.৬ শতাংশ, খাদ্য খাতে ৬ শতাংশ, আর্থিক খাতে ৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৫ শতাংশ, প্রকৌশল খাতে ৪.৯ শতাংশ, কাগজ খাতে ৪ শতাংশ, ট্যানারি খাতে ৩.৭ শতাংশ, আইটি খাতে ৩.৩ শতাংশ, জীবন বিমা খাতে ২ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.৬ শতাংশ, টেলিকমিউনিকেশন ও সিমেন্ট খাতে ১.৩ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড ও সিরামিকস খাতে দশমিক ৭ শতাংশ এবং ট্রাভেল ও পাট খাতে দশমিক ৫ শতাংশ লেনদেন হয়েছে।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা: গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান ছিলো বেক্সিমকো লিমিটেডের দখলে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৪০ কোটি ৫১ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৮৭ লাখ ২৮ হাজার ৯৯৬টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১১ কোটি ৪১ লাখ ৬২ হাজার ১০৪টি শেয়ার লেনদেন হয়েছে। 

ফরচুন সুজ লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ১৭ লাখ ৭ হাজার ৫৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। 

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার, জেনেক্স ইনফোসিস, এশিয়া ইন্স্যুরেন্স, জিএসপি ফিন্যান্স, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।

সাপ্তাহিক গেইনার: গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩২.৭৬ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে শেয়ারটিরসর্বচ্চো দর বেড়েছে ১৬ দশমিক ৩৪ শতাংশ। 

প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৫ দশমিক ২৪ শতাংশ। 

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, স্ট্যাইল ক্রাফট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, সোনারবাংলা ইন্স্যুরেন্স ও জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সাপ্তাহিক লুজার: গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৩.৬৯  শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে বীচ হ্যাচারি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৩.৫৮ শতাংশ।  এস.এস স্টিল লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১৩.০৮ শতাংশ।  তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স ফুটওয়্যার, খুলনা পাওয়ার, রেকিট বেনকিজার, মালেক স্পিনিং, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস ও গোল্ডেন সন লিমিটেড।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102