বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

বড়দিনের বাণীতে টিকা গ্রহণের বার্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৩২৬ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: জনগণকে করোনা টিকার বুস্টার ডোজ নিতে আগ্রহী করে তুলতে যিশু খ্রিস্টের শিক্ষার প্রসঙ্গ তুলে এনেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

বড়দিন উপলক্ষে ডাউনিং স্ট্রিটে রেকর্ড করা ভিডিও বার্তায় তিনি বলেন, গত বছরের চেয়ে এবারের উৎসব ভালো হবে। সর্বোপরি আমাদের নিজেদের যেমন ভালোবাসতে হবে তেমনি আমাদের প্রতিবেশীকেও ভালোবাসতে হবে। এটি হলো যিশু খ্রিস্টের শিক্ষা, যার জন্মদিন এই উৎসবের প্রাণ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, মহামারির অবসান হয়েছে তা তিনি বলতে পারছেন না। তবে ইঙ্গিত করেছেন, গত বছরের চেয়ে এবার বেশি মানুষ নিজেদের পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করতে পারবেন।

তিনি আরও বলেন, এই বছর যদি আপনাদের বড় টার্কি ও বেশি বাসন মাজতে হয় তাহলে সব ঠিক আছে। কারণ এসব রীতির তাৎপর্য গভীর। আমি আশা করি মানুষ এবার গত বছরের চেয়ে বেশি উপভোগ করবেন।

এসময় টিকা ও বুস্টার ডোজ নেয়া মানুষদের প্রশংসা করেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102