বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

সূচকের পতনে লেনদেন বেড়েছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৩০৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: গতকালের মতো আজ সোমবারও পতন হয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের প্রধান সূচক কমেছে। একই সাথে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।

আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৬.৬৩ পয়েন্ট কমে ৬ হাজার ৭৩৬.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ৮০৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২০ কোটি ৯৫ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৮৬ কোটি ২১ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির দর বেড়েছে। দর কমেছে ২৪১টির এবং ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

দেশের আরেক পুঁজিবাজার  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102