বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

সূচকের উত্থানেও লেনদেন কমেছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: গত কার্যদিবসে বড় পতনের পর বুধবার বড় উত্থান হয়েছে পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের প্রধান সূচক বেড়েছে। সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা কমেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪৩.৭৪ পয়েন্ট বেড়ে ৬  হাজার ৮৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। 

ডিএসইতে আজ ১ হাজার ১০২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৪ কোটি ২৬ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৬ কোটি ৮৭ লাখ টাকার।

ডিএসইতে ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে আজ। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৯৩টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৪৫টির এবং ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ( সিএসই) তে আজ  ৫৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102