রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ মুজিব বাহিনী নিয়ে মিথ্যাচার ও দালিলিক প্রমান সিলেটে অত‍্যাধিক বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে সভা অনুষ্ঠিত বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সভা অনুষ্ঠিত

ওমিক্রন ১৩টি দেশে শনাক্ত হয়েছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৫১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ১৩টি দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। আক্রান্তদের বেশির ভাগ সম্প্রতি দক্ষিণ আফ্রিকা বা অন্য কোনো দেশে গিয়েছিলেন। ওমিক্রন শনাক্ত হওয়ার পরই এর প্রভাব ও ভয়াবহতা নিয়ে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। ওমিক্রন টিকার সুরক্ষা ভেদ করতে পারে—এমন উদ্বেগ থেকে অনেক দেশ দক্ষিণ আফ্রিকা ও আশপাশের দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে।

ওমিক্রন যেসব দেশে শনাক্ত হয়েছে

দক্ষিণ আফ্রিকা: রাজধানী জোহানেসবার্গ নিয়ে গঠিত দক্ষিণ আফ্রিকার একটি প্রদেশে পিসিআর পরীক্ষায় পাওয়া নমুনায় দেখা গেছে যে এ সপ্তাহের মাঝামাঝি দক্ষিণ আফ্রিকায় মোট করোনা শনাক্ত ১ হাজার ১০০ রোগীর মধ্যে ৯০ শতাংশ ওমিক্রন ধরনে আক্রান্ত।
বতসোয়ানা: দক্ষিণ আফ্রিকার সঙ্গে সীমান্ত লাগোয়া দেশ বতসোয়ানায় কমপক্ষে ১৯ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
যুক্তরাজ্য: দেশটিতে তিনজন ওমিক্রন ধরনে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের সবাই দক্ষিণ আফ্রিকা সফরের সঙ্গে সংশ্লিষ্ট।
জার্মানি: দক্ষিণ আফ্রিকা থেকে মিউনিখ বিমানবন্দরে যাওয়া দুজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। আঞ্চলিক কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

নেদারল্যান্ডস: দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসে যাওয়া কয়েক শ যাত্রীর ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩ জন ওমিক্রন ধরনে আক্রান্ত।
ডেনমার্ক: দক্ষিণ আফ্রিকা থেকে যাওয়া দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।
বেলজিয়াম: একজনের ওমিক্রনে আক্রান্ত হওয়ার কথা জানা গেছে। ইউরোপের প্রথম দেশ হিসেবে বেলজিয়ামে ওমিক্রন ধরন শনাক্ত হয়।
ইসরায়েল: ২৭ নভেম্বর ইসরায়েলে একজন নতুন এই ধরনে আক্রান্ত হন। আরও একজন ওমিক্রনে আক্রান্ত বলে ধারণা করছে দেশটির কর্তৃপক্ষ।
ইতালি: ইতালিতে একজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। ওই ব্যক্তি আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার আগে গোটা দেশ ঘুরে বেরিয়েছেন।
চেক প্রজাতন্ত্র: স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দেশটিতে একজনের ওমিক্রনে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে।

হংকং: সন্দেহভাজন আক্রান্ত হিসেবে হোটেলে কোয়ারেন্টিনে থাকা দুজনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
অস্ট্রেলিয়া: দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যে ওমিক্রনে আক্রান্ত দুজন শনাক্ত হয়েছেন। তাঁরা উভয়ই সম্প্রতি দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন।
কানাডা: সম্প্রতি নাইজেরিয়া সফর করা দুই ব্যক্তির দেহে ওমিক্রন ধরনের সংক্রমণ শনাক্ত হয়েছে। তথ্যসূত্র: লাইভ মিন্ট

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102