সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

শীতে পান্তোয়া পিঠা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: এই শীতে আপনিও ঘরেই তৈরি করতে পারেন মজাদার সব পিঠা। জেনে নিন সুস্বাদু পান্তোয়া পিঠা তৈরির রেসিপি।

উপকরণ:

ডিম- ৬টি

 চিনি- দেড় কাপ   ময়দা- দেড় কাপ

লবণ- পরিমাণমতো

তেল- পরিমাণমতো

প্রণালী:

প্রথমে একটি বাটিতে ৪টি ডিম নিয়ে তাতে ১ কাপ চিনি ও পরিমাণমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এককাপ পরিমাণ ময়দা ডিম ও চিনির মিশ্রণটির সাথে মিশিয়ে নিয়ে বেটার তৈরি করুন।

বেটার শক্ত হয়ে গেলে তাতে ১ থেকে ২ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে নেবেন। এরপর ১৫ মিনিট ঢেকে রাখুন। খেয়াল রাখবেন বেটারটি যেন পাটিসাপটা পিঠার বেটারের মতো নরম হয়।

এবার একটি প্যানে সামান্য তেল দিয়ে তাতে দু’টো ডিম দিয়ে অমলেট তৈরি করুন। এ ক্ষেত্রে মনে রাখতে হবে ডিমের কুসুম যেন ভেঙে না যায়। তারপর ডিমের ওপর ২ চামচ চিনি দিয়ে দিয়ে ডিম ভেজে নিন।

ডিম ভাজা হলে লম্বা করে ফোল্ড করে নিন এবং প্যান থেকে তুলে নিন। এবার প্যানে তেল ব্রাশ করে তাতে বেটার থেকে এক টেবিল চামচ বেটার পাটিসাপটা পিঠার মতো পাতলা করে দিয়ে ঢাকনা দিন। এভাবে ৪ থেকে ৫ মিনিট অল্প আঁচে রাখুন।

তারপর পিঠার ওপর ভেজে রাখা ডিম দিয়ে ফোল্ড করে নিন। খেয়াল রাখবেন চুলার আঁচ যেন কম থাকে। এবার ফোল্ড করা ভাজা পিঠা প্যানের এক পাশে রেখে প্যানে আবারও বেটার দিয়ে তাতে ফোল্ড করা পিঠা দিয়ে আরেকটি লেয়ার তৈরি করুন। ব্যাস, পিঠা হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102