বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

সূচকের মিশ্র প্রবণতায় শেষ হলো পুঁজিবাজারে লেনদেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৪৪৭ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।

এ সপ্তাহের বুধবার বিকালে ডিএসই ও সিএসই সূত্রে জানা যায় এসব তথ্য।

এদিন ৪ পয়েন্ট বেড়ে ডিএসইর ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৭ হাজার ৬০ পয়েন্টে।  এ ছাড়া ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে এবং ডিএসই শরিয়াহ সূচক কোনো পয়েন্ট পরিবর্তন না হয়ে যথাক্রমে অবস্থান করছে ২৬৮৩ পয়েন্ট ও ১৪৮৪ পয়েন্টে।

এদিনে লেনদেন কোম্পানিগুলোর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৫২ কোম্পানির এবং কমেছে ১৭৭ কোম্পানির। এ ছাড়া দাম অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও কমেছে সূচক। সিএএসপিআই সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৬৪২ পয়েন্টে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102