শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে আরও ৫ হাজার ২২০ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৪৭ জন। এর আগে (সোমবার) ৪ হাজার ৪০৪ জনের মৃত্যু এবং ৩ লাখ ৪০ হাজার ৯১৪ জন আক্রান্ত হয়েছিলেন।

মঙ্গলবার সকালে করোনা আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এখন পর্যন্ত মোট ২৫ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫৭ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৫১ লাখ ২১ হাজার ৩১৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৫৬৩ জন এবং মারা গেছেন ৪১৮ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২১১ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৪২০ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৪৮৩ জন এবং মারা গেছেন ১৬৭ জন। ব্রাজিলে মারা গেছেন ৬৬ জন এবং সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭৯৯ জন।

এছাড়া করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ইরানে ১০৫ জন, তুরস্কে ২১৫ জন, ইউক্রেনে ৪৪২ জন, মেক্সিকোতে ৫৮ জন এবং ফিলিপাইনে ১২৮ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102