মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

যুক্তরাজ্যে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়ছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩৭৫ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্যে শুক্রবার নতুন করে ৪০ হাজার ৩৭৫ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। কোভিডে প্রাণ গেছে ১৪৫ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট এক লাখ ৪২ হাজার ৬৭৮ জনে দাঁড়ালো। সরকারি সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর সিনহুয়া, বাসসের।

করোনা পজিটিভ হওয়ার ২৮ দিনের মধ্যে যারা মারা গেছেন, কেবলমাত্র তাদেরকেই এ মৃত্যু তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী বিগত সাতদিনে করোনা সংক্রমণের হার ৬ দশমিক ৫ ভাগ এবং মৃত্যু হার ৮ দশমিক ৯ ভাগ অবনতি ঘটেছে। যুক্তরাজ্যে বর্তমানে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আট হাজার ৬৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইউরোপে করোনা ভাইরাসে আক্রান্তের হার বেড়ে যাওয়ার ব্যাপারে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে দেয়ার পর সর্বশেষ এ উপাত্ত প্রকাশ করা হলো।

বরিস জনসন স্কাই নিউজ’কে বলেন, ‘ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে ঝড়ো মেঘ ঘনিভূত হতে দেখা যাচ্ছে এবং আমি লোকজনকে একেবারে অকপটে বলবো আমরা এর আগেও এখানে এমন পরিস্থিতি দেখেছি। নতুন ঢেউ শুরু হলে কি ঘটে তা আমরা স্মরণ করি।’

জনসন বলেন, ‘এক্ষেত্রে আজ আমি বুস্টার ডোজ নেয়ার অপরিহার্যতার কথা বলছি। এ ডোজ আগের চেয়ে অনেক বেশি কার্যকর।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102