বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

বিশ্বে করোনায় মৃত্যু অর্ধকোটি ছাড়াল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২৪২ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: টিকাদান এবং স্বাস্থ্যবিধি মানার ফলে মহামারী করোনাভাইরাস পরিস্থিতি স্বস্থির আভাস দিলেও এর প্রভাব এখনো রয়েছে। দেড় বছরের বেশি সময়ে বিশ্বের ৫১ লাখেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। তবে, সুস্থতার সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যহারে।

গত ২৪ ঘণ্টায় করোনায় সাত হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে পাঁচ লাখের বেশি মানুষের।

করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনা শনাক্ত হয়েছে ২৫ কোটি ৩২ লাখ চার হাজার ২৭৮ জনের। মৃত্যু হয়েছে ৫১ লাখ চার হাজার ৯৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২২ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৯১৯ জন।

করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন চার কোটি ৭৮ লাখ ৩৪ হাজার ৮১০ জন। তাদের মধ্যে মারা গেছেন সাত লাখ ৮২ হাজার ৯৩৩ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৭৮ লাখ ৪৬ হাজার ৩০৫ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪৪ লাখ ১৪ হাজার ৬০৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৬২ হাজার ৮৯৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ১৯ লাখ ৪০ হাজার ৯৫০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১০ হাজার ৯৩৫ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৯৪ লাখ ৮৭ হাজার ৩০২ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৪২ হাজার ৬৭৮ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ লাখ ৯২ হাজার ৫৯৫ জন। মারা গেছেন দুই লাখ ৫২ হাজার ৯২৬ জন।

আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং স্পেন দশম অবস্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশে অবস্থান ৩০তম।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ভাইরাসটি শনাক্ত হতে থাকে দেশে। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারী’ হিসেবে ঘোষণা করে। ইতিমধ্যে বিশ্বের প্রায় সব দেশেই এই মহামারী ছড়িয়ে পড়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102