শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

ট্রাম্পের রেকর্ড দেখার আবেদন প্রত্যাখ্যান করলো আদালত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৪৩ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস রেকর্ড খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রের আপিল কোর্টে একটি আবেদন করেছিলেন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় তদন্তকারীরা। ওই আবেদন প্রত্যাখ্যান করেছে আদালত। খবর বিবিসির।

মার্কিন আইনপ্রণেতারা জানার চেষ্টা করছেন যে, ক্যাপিটল হিলে যে দাঙ্গা হয়েছে, তা আগে থেকে ট্রাম্প জানতেন কিনা।

গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা চলাকালে ট্রাম্প সমর্থকরা এ হামলা চালান। এ হামলার আগেই একটি সভায় সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প।

ওই নির্বাচনে জয়ী হয়ে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলেন ট্রাম্প। তার বিরুদ্ধে ক্যাপিটল হিলে হামলায় উসকানি দেয়ার অভিযোগ রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102