বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

সুইডেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৪৭৫ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

বুধবার তার এই পদত্যাগে অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথ খুলে দিয়েছে।

সাবেক ইউনিয়ন আলোচক ও সমঝোতাকারী স্টেফান লোফভেন ২০১৪ সাল থেকে গ্রিন পার্টির সঙ্গে সংখ্যালঘু জোটের নেতৃত্ব দিয়ে আসছেন। চলতি বছরের শুরুর দিকে তিনি বলেছিলেন, ২০২২ সালের সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনের আগে পদত্যাগ করবেন।

গত সপ্তাহে স্যোশাল ডেমোক্র্যাটসের নেতা হিসেবে লোফভেনের স্থলাভিষিক্ত হন অ্যান্ডারসন এবং নতুন সরকার গঠনের জন্য পার্লামেন্টের স্পিকারের প্রথম পছন্দ হতে পারেন তিনি। লোফভেন বলেছেন, আমাদের এক বছরের কম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আছে এবং দ্রুত ক্ষমতা হস্তান্তরই গুরুত্বপূর্ণ।

চলতি মাসে পদত্যাগ করবেন বলে গত আগস্টে সাংবাদিকদের জানিয়েছিলেন তিনি। ওই সময় বলেছিলেন, আমি মনে করি, ভোটাররা খুব সুষ্ঠুভাবে বিষয়টির সমাধান চান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102