শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

জাতীয়তাবাদী বিপ্লবী দল এর আত্মপ্রকাশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৪৬০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার লক্ষে ‘জাতীয়তাবাদী বিপ্লবী দল’ কেন্দ্রীয় কমিটি আত্মপ্রকাশ করা হয়েছে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টন বিএনপির প্রধান কার্যালয়ে সিনিয়র নেত্রীবৃন্দদের উপস্থিতিতে ৫১ সদস্য বিশিষ্ট্য বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের নতুন কমিটি গঠন করা হয়।

এতে আহবায়ক নির্বাচিত হন মো: আনোয়ার হোসেন রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: পল্লব মিয়া, যুগ্ম আহবায়ক মো: মোখলেছুর রহমান, যুগ্ম আহবায়ক মো: এনামুল হক বুলবুল, যুগ্ম আহবায়ক মো: শাওন মিয়া, যুগ্ম আহবায়ক মো: ফয়সাল, যুগ্ম আহবায়ক মো: মাছুম, যুগ্ম আহবায়ক মো: শফিকুল, যুগ্ম আহবায়ক মো: রবিউল, যুগ্ম আহবায়ক মো: সাইফুল, সদস্য সচিব মোছা: সুইটি আক্তার জুই এবং আরো ৪০ সদস্য করে এই কমিটি গঠন করা হয়।

এই কমিটি বিগত ২০১৯ সাল থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে এই দলটি সাংগঠনিকভাবে অত্মপ্রকাশ হয়। আনোয়ার হোসেন রানা বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণীত হয়ে এবং জাতীয়তাবাদী শক্তিকে সর্বত্মতভাবে সহযোগিতা, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা ও তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনার লক্ষে কাজ করাই আমাদের উদ্দেশ্য ও লক্ষ।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষে জাতীয়তাবাদী বিপ্লবী দলের আত্মপ্রকাশ হয়েছে।

এ বিষয়ে সংগঠনের সদস্য সচিব মোছা: সুইটি আক্তার জুই বলেন, আজকে তরুনেরাই জাতির প্রাণশক্তি, আজকের তরুণদের উপর নির্ভর করছে আগামী দিনের ভবিষ্যৎ ও উজ্জ্বলময় বাংলাদেশ।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভাারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধান ভূমিকা পালন রাখবেন। বিপ্লবী দল বাংলাদেশ বিএনপিকে আন্দোলন সংগামে রাজপথে সহযোগীতা আমাদের অঙ্গীকার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102