শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

সৌদি আরবের হাতে যাচ্ছে বিশাল অস্ত্রের চালান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৪৮৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা থেকে অস্ত্রের বড় চালান পেতে যাচ্ছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম এত বড় অস্ত্র সরঞ্জাম হাতে পাচ্ছে দেশটি।

বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন কংগ্রেসকে এ বিষয়ে নোটিশ দিয়েছে।

এর আগে গত ২৬ অক্টোবর অস্ত্র বিক্রিতে অনুমোদন দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

রয়টার্সের খবরে বলা হয়, মার্কিন মুলুকের ক্ষমতা গ্রহণের পর বাইডেন প্রথম সৌদির কাছে অস্ত্র বিক্রির বিষয়ে অনুমোদন দিয়েছেন। মোট ৬৫ কোটি ৫০ লাখ ডলারের ক্ষেপণাস্ত্র পাবে সৌদি আরব।

অস্ত্রের তালিকায় রয়েছে- রেইথন টেকনোলজিস কর্পোরেশনের তৈরি ক্ষেপণাস্ত্র রয়েছে যার পাল্লা ২০ কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ও বিমানের পাইলটের দৃষ্টিগোচর হওয়ার আগেই ক্ষেপণাস্ত্রটি বিমানে আঘাত হানতে পারে। এছাড়াও ২৮০টি এআইএম-১২০সি-৭ অ্যাডভ্যান্সড মিডিয়াম রেঞ্জের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ৫৯৬টি এলএইউ-১২৮ মিসাইল রেইল লাঞ্চার এবং কন্টেইরান ও সাপোর্ট ইক্যুইপমেন্ট এবং যন্ত্রাংশ সরবরাহ করা হবে। সূত্র- পার্স টুডে

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102