মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

করোনায় আরো ৫ লাখ মৃত্যু হতে পারে ইউরোপে: হু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৪৫৯ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণের কারণে ইউরোপে আরও অন্তত ৫ লাখ মানুষের মৃত্যু হতে পারে।

বৃহস্পতিবার এমনই সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। খবর-আনন্দবাজারের।     

হু-র ইউরোপ শাখার আঞ্চলিক ডিরেক্টর হান্স ক্লুগ বলেছেন, ‘ইউরোপের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। সংক্রমণের সাম্প্রতিক গতি পর্যবেক্ষণের পর আমাদের আশঙ্কা, আগামী বছরের গোড়াতেই মৃত্যুর সংখ্যা আরও অর্ধেক মিলিয়ন (৫ লাক্ষ) বেড়ে যেতে পারে।’’ প্রসঙ্গত, হু-এর ইউরোপ শাখার আওতাধীন ৫৩টি দেশ। এর মধ্যে দু’টি দেশ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভূক্ত নয়। রাশিয়া এবং তুরস্ক।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে ইউরোপে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যুর সংখ্যা এক মিলিয়ন (১০ লাক্ষ) ছেড়েছিল। হান্স জানান, সম্প্রতি ইউরোপের ৫৩টি দেশে সংক্রমণ যে গতিতে বাড়তে শুরু করেছে, তা না কমলে ফের বিপর্যয় অবশ্যম্ভাবী। এই পরিস্থিতিতে টিকাকরণ কেমন চলছে, কী পর্যায়ে রয়েছে, এ সব না-ভেবে সংক্রামক রোগের ক্ষেত্রে যা যা করা উচিত, সেই অনুযায়ী করোনা-বিধি তৈরি করার পরামর্শ দিয়েছে হু।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102