সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

সুস্বাদু পালং চিংড়ি রাঁধবেন যেভাবে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩৯৯ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: বাজারে সবে উঠতে শুরু করেছে পালংশাক। এর স্বাদ যেন সব শাককেই হার মানায়! খুবই সুস্বাদু পালংশাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

ওজন কমানো থেকে শুরু করে নানা স্বাস্থ্য উপকারিতা আছে এই শাকে। সাধারণত পালংশাক ভাজি করে খাওয়া হয়। চাইলে এর স্বাদ দ্বিগুণ বাড়াতে মেশাতে পারেন চিংড়ি মাছ।

পালং ও চিংড়ির স্বাদ একবার খেলে মুখে লেগে থাকবে সব সময়। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. চিংড়ি এক কাপ
২. পালংশাক প্রয়োজন মতো
৩. তেল পরিমাণমতো
৪. সরিষার তেল এক টেবিল চামচ
৫. রসুন কুচি এক টেবিল চামচ
৬. পেঁয়াজ কুচি এক টেবিল চামচ
৭. কাঁচামরিচ ৩টি
৮. লবণ স্বাদ মতো
৯. ধনেপাতা এক কাপ

পদ্ধতি

প্রথমে হলুদ দিয়ে চিংড়ি মাছ মাখিয়ে ভেজে নিন। এরপর প্যানে তেল গরম করে একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ভেজে নিন।

তারপর মিশিয়ে দিন পালং শাক। সামান্য লবণ দিতে ভুলবেন না। কিছুক্ষণ ঢেকে রান্না করুন। তারপর শাক সেদ্ধ হলে চিংড়ি মিশিয়ে ভাজা ভাজা করুন।

নামানোর আগে ধনেপাতা কুচি মিশিয়ে দিন। কিছুক্ষণ রেখে পরিবেশন করুন মজাদার পালং চিংড়ি। গরম ভাতের সঙ্গে পালং চিংড়ি বেশ মানিয়ে যায়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102