শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সূচকের বড় পতনে শেষ হলো লেনদেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৪৬৩ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র পাওয়া গেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৮ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করে ২৬২০ ও ১৪৭০ পয়েন্টে।

এদিন ডিএসইতে কোম্পানির শেয়ার লেনদেনে দর বেড়েছে ১২২টির, কমেছে ২২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের লেনদেন শেষ হয়েছে বড় পতনে। সিএসই সার্বিক সূচক ১৪৮ পয়েন্ট কমে ২০ হাজার ৪৮০ পয়েন্টে অবস্থান করছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102