বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

কঙ্গোতে সেনা অভিযান, ২৭ বিদ্রোহী নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গো সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, দেশটির উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি গ্রামে দুই দিনের লড়াইয়ে ২৭ বিদ্রোহী নিহত হয়েছে। ওই এলাকায় সেনাবাহিনীর অভিযান চলাকালে তাদের চার সৈন্যও প্রাণ হারিয়েছেন। খবর এএফপি, বাসসের।

কো-অপারেটিভ ডেভেলপমেন্ট অব কঙ্গোর (কোডেকো) বিদ্রোহীরা পার্শ্ববর্তী চারটি এলাকার ২০টিরও বেশি ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়ায় এবং এক সেনা অবস্থানে হামলা চালানোর পর ইতুরি প্রদেশের দিজুগু অঞ্চলের দু’টি গ্রামে মঙ্গল ও বৃহস্পতিবার এ লড়াই হয়।

এক বিবৃতিতে কঙ্গোর সেনা মুখপাত্র লে. জুলেস এনগঙ্গো বলেন, সামরিক বাহিনীর সদস্যরা সেখানে ‘কোডেকো বিদ্রোহীদের ২৭টি লাশ খুঁজে পেয়েছে এবং তারা একে-৪৭ ধাচের তিনটি অস্ত্র উদ্ধার করেছে। এ অভিযানে আমরা চার সৈন্যকে হারিয়েছি।’ তিনি বলেন, সেখানে ‘আমাদের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে’।

ওই এলাকার সেনা মুখপাত্র ক্যাপ্টেন অ্যান্টোনি মুয়ালুশায়ি জানান, পার্শ্ববর্তী উত্তর কিভু প্রদেশে বৃহস্পতিবার সেনা অভিযানে অ্যালিয়েড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) তিন বিদ্রোহী নিহত হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102