মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

লন্ডনে সোমবার থেকে পুরাতন গাড়ি চলাচল নিষিদ্ধ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৭৮ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: লন্ডনে ২০০৬ সালের পুরাতন পেট্রোল গাড়ি ও ২০১৯ সালের পুরাতন ডিজেল গাড়ি নতুন করে সীমানা দেয়া ইউলেজ-এ প্রবেশ করতে পারবে না। টিএফএল এবং লন্ডন মেয়র যৌথভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সোমবার থেকে লন্ডন শহরকে বায়ু-দূষণ ও কার্বনমুক্ত করতে পুরাতন গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি কার্যকর হচ্ছে। একই সঙ্গে বাড়ানো হচ্ছে আলট্রা লো-এমিশন জোন (লন্ডনের পরিধি)। ফলে লন্ডনের এলাকা শুধুমাত্র সিটি অফ ওয়েস্ট  মিনিস্টারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সতেরগুন বাড়িয়ে ইস্ট লন্ডনের নিউহ্যামের সার্কুলার রোড থেকে শুরু হয়ে হেমেস্মিথ, অপর দিকে ব্রেন্ট থেকে লুইশহ্যাম এলাকা আওতার মধ্যে থাকবে।

পাশাপাশি অন্য এলাকার গাড়ি এই এলাকায় প্রবেশ করতে পারবে না। একই সঙ্গে নিজস্ব এলাকার রেসিডেন্টদের  পুরাতন গাড়ি ইউলেজ এলাকায় চালাতে পারবে না। সরকারি আইন অমান্য করে কেউ গাড়ি চালালে তাকে জরিমানা হিসেবে ১৬০ পাউন্ড দিতে হবে। যে সকল ড্রাইভার সোমবার(২৫ অক্টোবর) থেকে পরিবেশবান্ধব ছাড়া গাড়ি (কার, মোটরসাইকেল ও ভ্যান) নিয়ে সম্প্রসারিত এলাকায় প্রবেশ করবেন তাদেরকে দৈনিক সাড়ে ১২ পাউন্ড পরিশোধ করতে হবে।

এছাড়া লরি, বাসের জন্য  একশত পাউন্ড চার্জ নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষ পুরাতন গাড়ি প্রবেশ মনিটরিং করতে বর্ধিত এলাকার জন্য ৭০০ নতুন ক্যামেরা বসিয়েছে। এই সব ক্যামেরার সিসিটিভি ফুটেজ দেখেই তাদের গাড়ির মালিককে জরিমানা করা হবে এবং এই জরিমানা দুই সপ্তাহের মধ্যে না দিলে জরিমানার টাকা বাড়তেই থাকবে।

ট্রান্সপোর্ট ফর লন্ডন কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী- লন্ডন শহরে ১ লক্ষ ৩৮ হাজার গাড়ি বর্তমান নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হতে ব্যর্থ হবে। এর মধ্যে ১৫ বছরের পুরনো পেট্রোল ও ছয় বছরের পুরনো ডিজেলচালিত গাড়ি রয়েছে। তবে, বিষয়টি নিয়ে অনেকের মাঝে ক্ষোভ থাকলেও সম্প্রসারিত আলট্রা লো-এমিশন জোন সমর্থন করেছেন দেশটির পরিবেশবাদীরা৷

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102