শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

সূচকের পতনে বেড়েছে লেনদেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৪৭১ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার আবার সূচকের বড় পতন হয়েছে। একইসঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে।

রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭০.৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭ হাজার ০৫.৭০ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ৪৭০ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৫৯ কোটি ৬৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৩১০ কোটি ৯৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৭টির বা ১৫.২০ শতাংশের, শেয়ার দর কমেছে ২৯২টির বা ৭৭.৮৭ শতাংশের এবং ২৬টির বা ৬.৯৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102